বিশ্বমানের শিক্ষা ও স্বাস্থ্যসেবার লক্ষ্যে যাইতুন একাডেমি ও সাজিনাজ হাসপাতালের সমঝোতা স্মারক স্বাক্ষর
🤝 বিশ্বমানের শিক্ষা ও স্বাস্থ্যসেবার লক্ষ্যে যাইতুন একাডেমি ও সাজিনাজ হাসপাতালের সমঝোতা স্মারক স্বাক্ষর যাইতুন পরিবারের জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণে যাইতুন একাডেমি ও সাজিনাজ হাসপাতাল লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আজ ২১ অক্টোবর ২০২৬, বুধবার যাইতুন একাডেমি ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাজিনাজ হাসপাতালের চেয়ারম্যান জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম। যাইতুন একাডেমির পক্ষে চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ আমিনুল হক এবং সাজিনাজ হাসপাতালের পক্ষে পরিচালক (এইচআর অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট) জনাব হাসান মাহমুদ চৌধুরী সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। সাজিনাজ টিমকে স্বাগত জানিয়ে প্রফেসর ড. মুহাম্মদ আমিনুল হক বলেন, “সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষ যেমন বিশ্বমানের স্বাস্থ্যসেবা দিতে চায়, তেমনি আমরাও চাই যাইতুন একাডেমির মাধ্যমে বিশ্বসেরা শিক্ষাসেবা উপহার দিতে। দুই প্রতিষ্ঠানের লক্ষ্য যেহেতু এক, সেহেতু বিশ্বসেরা হওয়ার লক্ষ্যে আমরা একসঙ্গে কাজ করব।” প্রধান অতিথির বক্তব্যে জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, “আজ যাইতুন একাডেমিতে এসে খুবই ভালো লাগল। এখানকার আরবি শিক্ষকরাও ইংরেজিতে কথা বলেন। আমরা চাই, আলেমরা শুধু ইমামতি ও মুয়াজ্জিনের দায়িত্ব পালন করবেন না; তারা চিকিৎসা, প্রকৌশলসহ সব ক্ষেত্রেই নিজেদের স্থান করে নেবেন।” তিনি ভবিষ্যতে যাইতুন একাডেমির উন্নয়নে পাশে থাকারও প্রত্যয় ব্যক্ত করেন। 🏥 যাইতুন পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা এই সমঝোতার আওতায় যাইতুন একাডেমির শিক্ষার্থী, শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষক ও স্টাফ এবং কর্মীদের নির্ভরশীল পরিবারের সদস্যরা সাজিনাজ হাসপাতালে নিম্নোক্ত ডিসকাউন্ট পাবেন— ✅ বহির্বিভাগে (OPD): 🔹 ল্যাব পরীক্ষায় ৪০% ছাড়—পিসিআর এবং সমঝোতা স্মারকের সংযোজনী ‘এ’-তে উল্লিখিত সরকারনির্ধারিত মূল্যের পরীক্ষাগুলো ছাড়া। 🔹 রেডিওলজিক্যাল পরীক্ষায় ২০% ছাড়। 🔹 সিটি স্ক্যানে ১০% ছাড়। 🔹 হিস্টোপ্যাথলজি পরীক্ষায় ১০% ছাড়। ✅ অন্তর্বিভাগে (IPD): 🔹 হাসপাতালের বিলের সার্ভিস চার্জে ৫০% ছাড়। 🔹 অ্যাম্বুলেন্স চার্জে ৩০% ছাড়। 📌 সুবিধা গ্রহণের নিয়ম: হাসপাতালের ফ্রন্ট ডেস্কে বৈধ পরিচয়পত্র প্রদর্শন করতে হবে এবং কাউন্টারে নগদ অর্থে বিল পরিশোধ করতে হবে। চিকিৎসকের পরামর্শ ফি, ব্লাড ব্যাংক ও ডে-কেয়ার সেবায় এই ছাড় প্রযোজ্য নয়। 📅 সমঝোতা স্মারকটি ২১ অক্টোবর ২০২৬ থেকে ২০ অক্টোবর ২০২৮ পর্যন্ত কার্যকর থাকবে। শিক্ষার পাশাপাশি শিক্ষার্থী ও পুরো যাইতুন পরিবারের সুস্থতাকে গুরুত্ব দিয়ে এই সহযোগিতা একটি সুন্দর পথচলার সূচনা করল। পারস্পরিক সহযোগিতায় বিশ্বমানের শিক্ষা ও স্বাস্থ্যসেবার স্বপ্ন এগিয়ে যাবে, ইনশাআল্লাহ। #যাইতুন_একাডেমি #সাজিনাজ_হাসপাতাল #সমঝোতা_স্মারক #শিক্ষা_ও_স্বাস্থ্য #যাইতুন_পরিবার #ZaitoonAcademy #ShajinazHospital #MoUSigning #HealthcarePartnership #Chattogram
